Posts

বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা থেকে বাদ যাচ্ছেন যারা

Image
  বিএনপির ঘোষিত ২৩৭ সম্ভাব্য প্রার্থীর মধ্যে কয়েকজন চূড়ান্ত মনোনয়ন থেকে বাদ পড়তে পারেন। দলের জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, অন্তত ২৩ প্রার্থীর বিরুদ্ধে তৃণমূলে বিক্ষোভ হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দলের স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে গঠন করা হয়েছে তদন্ত ও সমন্বয় কমিটি। তবে প্রার্থী নিয়ে তৃণমূলে ধারণার চেয়ে কম বিক্ষোভ হয়েছে বলে মনে করছেন বিএনপি নেতারা। প্রায় দুই দশক পর মুক্ত পরিবেশে সুষ্ঠু নির্বাচনের আশায় প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই অংশ হিসেবে গত ৩ নভেম্বর ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে দলটি। সে সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, এই তালিকা প্রায় চূড়ান্ত। কিন্তু ঘোষণার পরপরই সাতক্ষীরা, ময়মনসিংহ, সিলেট, নাটোর ও চট্টগ্রামসহ কয়েকটি জেলায় স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ করেন। তাদের দাবি—আন্দোলন ও সংগ্রামে ত্যাগী নেতারা মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছেন। এমন পরিস্থিতিতে বিক্ষোভ হওয়া আসনগুলো নিয়ে আলোচনা হয় দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম, স্থায়ী কমিটির বৈঠকে। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যে পরিমাণ আসনে এ ধরনের প্রতিবাদ হচ্ছে, তা খুবই সামান্য। এ...

ঘোষণা: বিএনপির ৩০০ আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা

Image
   ২ ৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা এখনো চূড়ান্ত করেনি বিএনপি। এতে কিছুটা অসন্তুষ্টি দেখা দিয়েছে শরিকদের মধ্যে। তারা মনে করছেন, যত সময় গড়াবে, বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পরবর্তী সিদ্ধান্ত মানতে বাধ্য করা ততই কঠিন হবে। বিএনপির শীর্ষ নেতারা আশঙ্কা করছেন, শরিক দলের নজরে থাকা আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে প্রচারে নেমে পড়েছেন—ফলে পরবর্তীতে আসন ছাড়তে বললে অনেকেই স্বতন্ত্র প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। এতে শরিকরা বেকায়দায় পড়তে পারেন বলে মনে করছেন নেতারা। গত ৩ নভেম্বর বিএনপি ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করে (মাদারীপুর-১ আসন স্থগিত রাখা হয়)। এই ঘোষণার পরই প্রার্থীরা নির্বাচনি প্রচারণায় নেমে পড়েন, ফলে সারাদেশে নির্বাচনি উত্তাপ তৈরি হয়। এই পরিস্থিতিতে আসন সমঝোতা নিয়ে নতুন করে ভাবনায় পড়ে বিএনপির জোটসঙ্গীরা। জানা গেছে, বুধবার থেকে শরিক রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক শুরু করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি। প্রথম দিন রাতে বৈঠক হয় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে। আজ (বৃহস্পতিবার) বৈঠক হবে ১২ দলীয় ...

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

Image
   আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হচ্ছে। সোমবার বরিশাল বিভাগের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ বৈঠক হয়েছে। অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় জরিপ ও একাধিক সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন। সূত্র জানায়, স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে প্রার্থী মনোনয়ন প্রাথমিকভাবে ঠিক করার দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়। তিনি যেসব আসনে একক প্রার্থী আছেন, দলীয় ঝামেলা নেই বললেই চলে, সেসব আসনের নেতাদের এলাকায় নির্বাচনী কাজ শুরুর সবুজ সংকেত দিচ্ছেন। সিদ্ধান্ত অনুযায়ী, এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হবে। সেখানে আলোচনার পর সংযোজন-বিয়োজন শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে। পরে তা সাংগঠনিকভাবে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। তারপর চূড়ান্তভাবে দলের মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা করবে। বিএনপি সূত্র জানায়, মাঠ পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নি...

এইমাত্র ঘোষণা: তারেক রহমানের ফোনে মনোনয়নবঞ্চিত হলেন যিনি

Image
   আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। গত ৩ নভেম্বর ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। এর মধ্যে নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসন জোটসঙ্গীদের জন্য কিংবা পরবর্তী বিবেচনার জন্য ফাঁকা রাখা হয়েছে। এই আসনে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী হলেন দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। তিনি অনেক আগে থেকেই ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। কিন্তু গত ৩ নভেম্বর সন্ধ্যায় দলীয় প্রার্থী ঘোষণার পর মনোনয়ন প্রত্যাশীর মনিরুল ইসলামের নাম প্রার্থী তালিকায় না থাকায় জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় মনোনয়নের দাবিতে সোমবার (১০ নভেম্বর) বিকালে সদর উপজেলার মালিবাগ মোড়ে বিএনপির মনোনয়নপ্রত্যাশী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের পক্ষে বিশাল এক সমাবেশ করেছেন তার পক্ষীয় নেতাকর্মীরা। বিষয়টি লন্ডন থেকে নিবিড় পর্যবেক্ষণ করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজে প্রতিটি আসনের মতো এ আসনটিতেও প্রার্থীর জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং স...

হঠাৎ জরুরি বৈঠক, যে সিদ্ধান্ত নিলো সরকার

Image
   কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ১৩ নভেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। লকডাউনের কর্মসূচিতে কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয় বৈঠকে। পাশাপাশি আগামী কয়েক দিন ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা থেকে এসব নির্দেশনা দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আগামী মঙ্গলবার আইন শৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা হওয়ার কথা ছিল। তবে আওয়ামী লীগের কর্মসূচির বিষয়ে আলোচনা করতে বৈঠকটি এগিয়ে আনা হয়। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে ঢাকার বিভিন্ন পয়েন্টে চেক পোস্ট বসানোর প্রস্তাব দেন একটি বাহিনীর প্রতিনিধি। পরে প্রস্তাবটি গৃহীত হয়। বৈঠকে আওয়ামী লীগের বরিশাল অঞ্চলের দুই নেতার নাম উল্লেখ করে তাদের অতীত রাজনৈতিক কর...

ভয়াবহ গোলাগুলি-সংঘর্ষ ১২সেনাসহ নিহত ৪৭

Image
  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশে সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৩৫ জন ‘ভারত মদদপুস্ট সন্ত্রাসীকে’ হত্যা করেছে পাকিস্তানি সেনারা। একই সঙ্গে তীব্র গোলাগুলির মুখে ১২ জন সেনা হারিয়েছে দেশটি। শনিবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআর জানায়, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত দু’টি আলাদা অভিযানে এ হতাহতের ঘটনা ঘটে। বাজউর জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেনারা সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়। টানা গোলাগুলির পর নিহত হয় ২২ জন সন্ত্রাসী। অন্যদিকে দক্ষিণ ওয়াজিরিস্তানে পরিচালিত পৃথক অভিযানে আরও ১৩ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়। এ সময় তীব্র গুলিবিনিময়ে প্রাণ যায় ১২ জন সেনার। তবে এই অভিযানকে পাক সেনাদের অন্যতম সাফল্য হিসেবে বর্ণনা করেছে আইএসপিআর। বিবৃতিতে বলা হয়, অভিযানে জব্দ করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ। নিহতরা ভারত-সমর্থিত “ফিতনা আল-খাওয়ারিজ” গোষ্ঠীর সদস্য এবং তারা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলেও উলে­খ করা হয় এতে। আইএসপিআর আরও জানায়, গোয়েন্দা প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে, এসব হ...

NCP রাতে নেতা হাসনাত আবদুল্লাহর উপর ভয়াবহ হামলা

Image
  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আবদুল্লাহ আজ সন্ধ্যায় গাজীপুর দিয়ে গাড়িতে যাওয়ার সময় হামলার শিকার হন।গাজীপুর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন খান বলেন, হাসনাত যখন গাড়ি নিয়ে ঢাকা যাচ্ছিলেন, তখন সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা মোড় এলাকায় এই ঘটনা ঘটে। হামলার সময় গাড়িটি ভাঙচুর করা হয় এবং হাসনাতের হাতে আঘাত লাগে। এ বিষয়ে হাসনাত আবদুল্লাহ বাসসকে বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় সন্ধ্যা ৭টার দিকে পেছন থেকে একদল লোক আমার গাড়িতে হামলা চালায়। আমার বাম হাতে গাড়ির ভাঙা কাচ লেগেছে।’ এনসিপির মুখ্য সমন্বয়কারী (উত্তর অঞ্চল) সারজিস আলমের ফেসবুক পোস্টের মাধ্যমে সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ করা হয়।এনসিপির প্রধান সংগঠক (উত্তর অঞ্চল) সারজিস আলম বাসসকে বলেন, ঘটনার পর আবদুল্লাহর গাড়ি ঢাকার দিকে রওনা হয়। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজির (আইইউটি) কাছে বোর্ড বাজার এলাকায় পৌঁছানোর সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসে।হাসনাত আবদুল্লাহ সেখানে গাড়ি থেকে নেমে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। গাজীপুর মেট...