Posts

Showing posts from October, 2025

ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ১ বিভাগের ১৪ আসনের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

Image
   আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানী ঢাকায় নিজেদের প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। দলীয় সূত্রে জানা গেছে, প্রার্থীবাছাইয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারুণ্য, সাংগঠনিক দক্ষতা এবং আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতৃত্বকে। তবে কৌশলগত কারণে কয়েকটি আসন জোটের শরিকদের জন্য ছেড়ে দিয়েছে দলটি। তফসিল ঘোষণার আগেই ৩০০ আসনে যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে। বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী, ঢাকার বেশিরভাগ আসনে সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যেই ‘গ্রীন সিগন্যাল’ পেয়েছেন। দলীয় একটি সূত্র জানায়, “যোগ্য, মেধাবী ও গণতান্ত্রিক সংগ্রামে অবদান রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রাজপথে যারা ছিলেন, তাদের মূল্যায়নই এবার মূল লক্ষ্য।” ঢাকার আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থী তালিকা ঢাকা-২: আমানুল্লাহ আমান ঢাকা-৩: গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা-৫: নবিউল্লাহ নবী (সিনিয়র যুগ্ম আহবায়ক, মহানগর বিএনপি) ঢাকা-৮: মির্জা আব্বাস ঢাকা-৯: আফরোজা আব্বাসের পরিবর্তে হাবিবুর রশিদ হাবিব (এক পরিবারে একজন প্রার্থী নীতি অনুযায়ী) ঢাকা-৪: তানভির আহমেদ রবিন (দক্ষিণ বিএনপি সদস্য সচিব) ঢাকা-৬: ইশরাক হোসেন (সাদেক হ...

নানা জল্পনা -কল্পনার অবসান ঘটিয়ে গণভোট নিয়ে নতুন সিদ্ধান্ত

Image
  অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুসারে আসন্ন গণভোট আয়োজনের প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলোকে আনুষ্ঠানিক নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে ইসি সচিবালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ভোটকেন্দ্রের তালিকা তৈরি সম্পন্ন হয়েছে। যদি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হয়, তবে ভোটকেন্দ্র ও কর্মকর্তার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়াতে হবে। সে ক্ষেত্রে প্রয়োজনীয় প্রস্তুতি, বাজেট এবং জনবল বরাদ্দ এখন থেকেই নিশ্চিত করতে হবে। আর যদি দুটি ভোট আলাদা দিনে হয়, তাহলে বাজেট ও লজিস্টিক ব্যবস্থার জন্য আলাদা অর্থায়নের প্রয়োজন হবে। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহসহ ইসির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এতে মন্ত্রিপরিষদ বিভাগ, স্বরাষ্ট্র, জনপ্রশাসন, পররাষ্ট্র, অর্থ, আইন ও বিচার বিভাগসহ ৩১টি মন্ত্রণালয় ও অধিদপ্তরের সচিব ও প্রধান কর্মকর্তারা অংশ নেন। সভায় সিদ্ধান্ত হয়, নির্বাচনকালীন সময়ে মাঠ প্রশাসন দুর্গম এলাকায় যাত...

মাত্রপাওয়া : ৩০০ না ২০০ আসনে বিএনপি বিএনপি প্রার্থীর নাম ঘোষণা , চূড়ান্ত মনোনয়ন পেলেন যারা নামসহ লিস্ট দেখুন

Image
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসাবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি গণসংযোগে নেমেছেন তারা। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা। সূত মতে, বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফশিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি-জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে। তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে, তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন তাহলে তাদের বাদ...

এইমাত্র পাওয়াঃ২০০ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা, আলোচনায় যারা

Image
  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসাবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি গণসংযোগে নেমেছেন তারা। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা। সূত মতে, বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফশিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি-জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে। তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে, তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন তাহলে তাদের বাদ দিয়ে ন...

2যারা যারা মনোনয়ন পাচ্ছে, তাদের তালিকা

Image
   তাদের মধ্যে রয়েছেন যারা ড. খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১) মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১) ড. আব্দুল মঈন খান (নরসিংদী-২) ইকবাল হাসান মাহমুদ টুকু (সিরাজগঞ্জ-২) সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১) মেজর (অব.) হাফিজউদ্দিন আহমেদ (ভোলা-৩) বরকতউল্লাহ বুলু (নোয়াখালী-৩) মো. শাহজাহান (নোয়াখালী-৪) শহীদউদ্দিন চৌধুরী এ্যানি (লক্ষ্মীপুর-৩) মিয়া নুরুউদ্দিন অপু (শরীয়তপুর-৩) আসাদুল হাবিব দুলু (লালমনিরহাট-৩) অনিন্দ্য ইসলাম অমিত (যশোর-৩) রশিদুজ্জামান মিল্লাত (জামালপুর-১) ব্যারিস্টার কায়সার কামাল (নেত্রকোনা-১) মাহমুদ হাসান খান (চুয়াডাঙ্গা-২) ফজলুল হক মিলন (গাজীপুর-৫) আমিরুল ইসলাম খান আলীম (সিরাজগঞ্জ-৫) লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা-৪) ব্যারিস্টার মুহম্মদ নওশাদ জমির (পঞ্চগড়-১) সাইফুল ইসলাম ফিরোজ (ঝিনাইদহ-৪) দলীয় সূত্রে বলা হচ্ছে, এই আসনগুলোতে প্রার্থীদের সাংগঠনিক দক্ষতা ও অতীত কর্মতৎপরতা মূল্যায়ন করে প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে।দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে মাঠ...

বিএনপির দীর্ঘ তালিকা অর্ধেকে নামলেও থামেনি মনোনয়নের লড়াই

Image
  সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকা প্রায় অর্ধেকে নেমে এলেও কয়েকটি আসনের প্রার্থী চূড়ান্তকরণ নিয়ে নানা গুঞ্জন চলছে। দলের একাধিক মনোনয়নপ্রত্যাশী ও দায়িত্বশীলদের সঙ্গে আলাপ করে এমন তথ্য পাওয়া গেছে। বিশেষ করে যেসব আসনে হেভিওয়েটরা প্রার্থী হয়েছেন সেসব আসনেই এমন জটিলতা। দ্বিতীয়ত কেন্দ্রীয় নেতা, চেয়ারপারসনের উপদেষ্টা, প্রবাসী ও দলের দুর্দিনের কাণ্ডারি, ত্যাগীরা যেসব আসনে প্রার্থী হয়েছেন সেসব আসন নিয়েও বেশ ভাবতে হচ্ছে বিএনপিকে। সিলেটের ১৯ আসনে এমন প্রার্থীর সংখ্যা প্রায় ডজন খানেক। মনোনয়ন নিয়ে কয়েকটি আসনে তারা মুখোমুখি। বিভাগের ১৯ সংসদীয় আসনের মধ্যে সবচেয়ে আলোচিত সিলেট-১। এ আসনে বিএনপির প্রার্থী দুজন। দুজনই আবার চেয়ারপারসনের উপদেষ্টা। তারা হলেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। বিএনপি চেয়ারপারসনের আরেক উপদেষ্টা ও সিলেট ১ আসনে তিনবারের নির্বাচিত এমপি খন্দকার আব্দুল মালিকের ছেলে খন্দকার আব্দুল মুক্তাদির। কেউ কেউ বলছেন লন্ডনের প্রভাবশালী পাশা খন্দকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের অত্যন্ত ঘনিষ্ঠজন। এতে করে তার মনোনয়ন নিয়ে ট...

নির্বাচন নাও হতে পারে

Image
  জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘জাতীয় নির্বাচন কোনো কারণে না-ও হতে পারে। কিন্তু জুলাই সনদ একটি গুরুত্বপূর্ণ দলিল এবং সেটি সবার আগে বাস্তবায়ন করতে হবে।’ বুধবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল বলেছে-একটি আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার। এনসিসি যে প্রস্তাব দিয়েছে, তা দ্রুত কার্যকর করতে হবে এবং সেই আদেশের ওপর গণভোট আয়োজন করতে হবে।’ জামায়াতের এই নেতা বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে গণভোটই যথার্থ পদক্ষেপ।’ নভেম্বরের মধ্যেই গণভোট অনুষ্ঠিত হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন। বলেন, ‘জুলাই সনদ এত গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও এটি গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ‘ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাবসহ সব বাহিনীর অবস্থান নিশ্চিত...

২ব্রেকিং নিউজঃ সংসদ নির্বাচনে ৮ বিভাগের মনোনয়ন চূড়ান্ত লিস্টসহ দেখে নিন

Image
  আসন ধরে নেতাদের সঙ্গে বসছে বিএনপি সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক করছে বিএনপি। গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সম্ভাব্য এসব প্রার্থীকে দলের ঐক্য বজায় রাখার জন্য তৎপর থাকতে বলা হচ্ছে। সোমবার বরিশাল বিভাগের কয়েকটি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে এ বৈঠক হয়েছে। অনানুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় জরিপ ও একাধিক সংস্থার মাঠ প্রতিবেদন পর্যালোচনা করছেন। সূত্র জানায়, স্থায়ী কমিটির সাম্প্রতিক বৈঠকে প্রার্থী মনোনয়ন প্রাথমিকভাবে ঠিক করার দায়িত্ব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ওপর ন্যস্ত করা হয়। তিনি যেসব আসনে একক প্রার্থী আছেন, দলীয় ঝামেলা নেই বললেই চলে, সেসব আসনের নেতাদের এলাকায় নির্বাচনী কাজ শুরুর সবুজ সংকেত দিচ্ছেন। সিদ্ধান্ত অনুযায়ী, এরপর প্রার্থীদের প্রাথমিক তালিকা স্থায়ী কমিটিতে উপস্থাপন করা হবে। সেখানে আলোচনার পর সংযোজন-বিয়োজন শেষে প্রার্থী চূড়ান্ত করা হবে। পরে তা সাংগঠনিকভাবে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। তারপর চূড়ান্তভাবে দলের মনোনয়ন বোর্ড প্রার্থী তালিকা করবে। বিএনপি সূত্র জানায়, মাঠ পর্যায়ে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নির্বাচন...

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি, চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন

Image
  দুই থেকে তিন দিনের মধ্যে ২৫০টি আসনে প্রার্থী মনোনয়নের গ্রিন সিগন্যাল দিতে যাচ্ছে বিএনপি। দলের হাইকমান্ড জানিয়েছে, অধিকাংশ আসনে প্রার্থী চূড়ান্ত করা হবে যাতে মাঠ দখলে রাখা যায়। দেশের ৮টি বিভাগের ৩০০ আসনের জন্য মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার রাতে শেষ হয়েছে। হাইকমান্ড প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেছে এবং দলীয় ঐক্য রক্ষা করার নির্দেশ দিয়েছে। শীর্ষ নেতারা বলছেন, ঐক্য বিনষ্ট হলে দল সংকটে পড়বে এবং কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও নেতাকর্মীদের এককথায় অনুরোধ করেছেন, ঐক্য ধরে রাখতে হবে এবং ধানের শীষের ইমেজ সজাগভাবে রক্ষা করতে হবে। যাকে মনোনয়ন দেওয়া হবে, সকলকে তার পক্ষে কাজ করতে হবে। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ জানান, বিভেদ ঠেকানো এবং সতন্ত্র প্রার্থী যাতে না হয়, তা নিয়েই হাইকমান্ড বৈঠক করেছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ২০০ থেকে ২৫০ জনকে সবুজ সংকেত দেওয়া হবে।