রবিবার যেসব জেলায় সাধারণ ছুটি ঘোষণা



 আসন্ন চৈত্র সংক্রান্তি (চৈত্রের শেষ দিন) উপলক্ষে ১৩ এপ্রিল পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

১৩ এপ্রিল রোববার। এর আগের দুদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। পরের দিন সোমবার বাংলা নববর্ষ পহেলা বৈশাখ সরকারি ছুটি। ফলে ওই তিন জেলার মানুষ টানা চারদিন ছুটি পাচ্ছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ছুটিকালীন রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক নির্দেশনায় জানিয়েছে, দেশের তিন পার্বত্য জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবস্থিত তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা আগামী ১৩ এপ্রিল বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : যেসব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হলো। তাদের নতুন তালিকা দেখুন

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি, চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন