টানা তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, যেদিন থেকে শুরু

 


সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর। জুলাইয়ের প্রথম সপ্তাহে সাপ্তাহিক দুদিন ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটি থাকছে। আগামী ৬ জুলাই (রবিবার) পবিত্র আশুরা পালিত হবে। এদিন সরকারি ছুটি।


আর আগের দুদিন অর্থাৎ ৪ ও ৫ জুলাই শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। বাংলাদেশের আকাশে বৃহস্পতিবার (২৬ জুন) ১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে।


ফলে আজ শুক্রবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। এ পরিপ্রেক্ষিতে, আগামী ৬ জুলাই রোববার পবিত্র আশুরা পালিত হবে। গতকাল সন্ধ্যায় বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।


এবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি ভোগ করেছেন সরকারি চাকরিজীবীরা। এর আগে গত পবিত্র ঈদুল ফিতরে সরকারি ছুটি ছিল ৯ দিন।


সূত্র: বিডিনিউজ

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : যেসব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হলো। তাদের নতুন তালিকা দেখুন

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি, চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন