সালাউদ্দিন আহমেদ আর নেই

  


বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও সিনিয়র অ্যাডভোকেট মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মরহুমের জানাজা আজ বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে বিএসসি শেষ করেন। এরপর ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।


১৯৭০-এর দশকে সালাহউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়াতেন এবং ড. কামাল হোসেনের সহযোগী হিসেবে আইন পেশায় যুক্ত ছিলেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : যেসব আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন করা হলো। তাদের নতুন তালিকা দেখুন

এইমাত্র পাওয়াঃ বিএনপির ফাঁকা রাখা ৬৩ আসনে অগ্রধিকার পাবেন যারা

২৫০ আসনে গ্রিন সিগন্যাল দিচ্ছে বিএনপি, চূড়ান্ত মনোনয়ন যারা পেলেন