হঠাৎ করে জাতীয় নির্বাচন নিয়ে একি বার্তা দিলেন প্রধান উপদেষ্টা: ড.ইউনুস

 

 বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, সেটি


নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণের প্রাক্কালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি না, সেটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ‘হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণের প্রাক্কালে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কসক্ষাৎকারে ড. ইউনূস বলেন, “আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, তবে তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এর আওতায় নির্বাচনে অংশগ্রহণও রয়েছে। নির্বাচন কমিশন চাইলে তারা নির্বাচনে অংশ নিতে পারবে।”

তিনি আরও বলেন, “নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না, সেটা নির্ভর করে জনগণের অংশগ্রহণের ওপর, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের ওপর নয়। জাতিসংঘের রেসিডেন্ট কো-অর্ডিনেটরও এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন। যতক্ষণ জনগণ ভোট দিতে পারে, ততক্ষণ নির্বাচন অন্তর্ভুক্তিমূলক।”

শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। আন্তর্জাতিক ব্যবস্থার মাধ্যমেই তা করা হবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হোন। তবে শেখ হাসিনার ভারতে অবস্থান বাংলাদেশিদের জন্য বড় সমস্যা নয়, বরং তার নিয়মিত ভাষণ এবং মিডিয়ায় সক্রিয়তাই বেশি ক্ষতিকর।”

আওয়ামী লীগের সমর্থক ও সহানুভূতিশীলদের গ্রেপ্তার প্রসঙ্গে ড. ইউনূস বলেন, “যদি কেউ অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন, তাহলে বুঝতে হবে তারা বাংলাদেশের বাস্তবতা বোঝেন না।”

সাক্ষাৎকারের শেষ দিকে তিনি বলেন, “আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করছি না। আইনের শাসন প্রতিষ্ঠা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গ্রহণযোগ্য সরকার গঠনের লক্ষ্যে কাজ করছি।”


Comments

Popular posts from this blog

সেই রাতে শাশুড়ি আমার খাবারে ঘুমের ওষুধ দিছিল; আছিয়ার বোন

মাগুরার আছিয়ার বোনের মুখ থেকে সত্যিটা শোনেন (ভিডিওসহ)

আছিয়া নিজে বলে গেছে ধ/র্ষণ করেছে কে (ভিডিওসহ)